বাজারে ফিরছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট। নতুন নকশার নোটের সরবরাহ ঘাটতির কারণে পূর্বে সিলগালা অবস্থায় থাকা পুরোনো ডিজাইনের নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরোনো নকশার নোট বিনিময় করা হচ্ছে।  এসব নোট কখনো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, ফলে প্রচলনে কোনো বাধা নেই।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। একই সময় দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটে। পরবর্তীতে নতুন ডিজাইনের নোট চালু করা হয়।

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ঈদুল আজহার সময় পুরোনো ছাপের নোট বিতরণ বন্ধ করা হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো পুনরুদ্ধার করা হয় এবং বর্তমানে প্রয়োজন অনুযায়ী তা আবার বিতরণ করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন নকশার নয় ধরনের নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছিল না। ফলে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়। এই পরিস্থিতিতে আগে ছাপানো পুরোনো ডিজাইনের নোট ধাপে ধাপে ছাড়া হচ্ছে।

অন্যদিকে, ঈদ উপলক্ষে নতুন নোট বিনিময় হবে না—এমন ঘোষণার পরও খোলাবাজারে বেশি দামে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বিক্রির অভিযোগ উঠেছে। পাশাপাশি নতুন নোট ছাপানোর ধীরগতিও প্রশ্নের মুখে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড