বাউল আব্দুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মহান আল্লাহ তা’আলার ব্যাপারে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাউল আব্দুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টায় “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী” ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা “ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান”, “আল্লাহ তা’আলার অপমান, সইবেন না মুসলমান”, “ইসলামের অপমান, সইবেন না মুসলমান”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আব্দুল সরকারের ফাঁসি চাই”, “ইসলামবিরোধীর আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও”—ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বাংলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাহরিয়ার এর সঞ্চালনায় আরও অনেকে বক্তব্য রাখেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মো. আলী চিশতি বলেন, “মসজিদের শহর বাংলাদেশ, শাহজালালের দেশ বাংলাদেশ, তাওহিদের দেশ বাংলাদেশ। ’২৪ এর অভ্যুত্থানের পরে বাংলাদেশে ইসলামবিদ্বেষের হার, আল্লাহকে অবমাননার হার, কুরআনকে অবমাননার হার এত বেশি বেড়ে গেছে যা বলার বাইরে। পালাগানের নামে যে বা যারা ইসলামকে অবমাননা করার বৈধতা দেওয়ার চেষ্টা করছেন আমরা তাদের চিহ্নিত করে রাখছি। আজ যে বাউল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যদি কোনোভাবে মুক্তি দেওয়া হয় আমরা এর তীব্র প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা আব্দুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।”

বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, “প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেয়াদবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার শানে বেয়াদবি করে, আলেম-ওলামাদের নিয়ে কটূক্তি করে। আর আমাদেরকে সবর এবং ধৈর্যের কথা বলে। এবার আর নয়। সত্য এবং মিথ্যা স্পষ্ট—এই দেশের মানুষ বুঝে গেছে। তাদেরকে বারবার মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। এবার আব্দুল হোসেন সরকার যেহেতু গ্রেপ্তার হয়েছে, আমরা এর চূড়ান্ত দেখব ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই, তাকে কি আবারো নাটকের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, নাকি এর মাধ্যমে তারা একটি সুষ্ঠু সমাধান করে। আমাদের সম্মিলিত দাবি—ব্লাসফেমি আইন করতে হবে। আরও যারা এই ধরনের বাউল নামে বিভিন্ন নামে লুকোচুরি করে চোরাবালির মতো আমাদের মাঝে অবস্থান করে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ