বিএনপিতে যোগ দিলেন কৃষকলীগের সাবেক নেতা আরিফুর রহমান দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আরিফুর রহমান দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়াও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরিফুর রহমান দোলন বলেন, 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীতির প্রশ্নে আমি কখনো আপস করিনি এবং ভবিষ্যতেও করবো না।'

ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, 'যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।'

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দোলন বলেন, 'ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা সময়ের দাবি। সেই লক্ষ্যেই আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'

দোলনের যোগদান ও সমর্থনকে স্বাগত জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, 'ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

এ সময় নজরুল ইসলাম খান বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি