বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল সভাপতির মোবাইল জব্দ, তদন্তে এফবিআই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বিশ্বকাপ ফাইনাল শেষে দেশে ফেরার পথে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার মোবাইল ফোন জব্দ করেছে দেশটির বিচার বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এ সময় তাপিয়া ও এএফএর আরেক কর্মকর্তা তোভিগিনোকে প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। এতে আর্জেন্টিনা দলের প্রতিনিধিদল বহনকারী চার্টার ফ্লাইট প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি, স্পনসরশিপ ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে। এর অংশ হিসেবেই তাপিয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

তদন্তে ফ্লোরিডাভিত্তিক একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জাতীয় দলের স্পনসরশিপ, প্রীতি ম্যাচ আয়োজন ও সম্প্রচার স্বত্বের বাণিজ্যিক প্রতিনিধিত্ব করে আসছিল।

অভিযোগ রয়েছে, স্পনসরদের কাছ থেকে পাওয়া কয়েক মিলিয়ন ডলারের অর্থের হিসাব এএফএর আর্থিক বিবরণীতে পুরোপুরি প্রতিফলিত হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এদিকে আগামী ৩০ জুলাই ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ক্লদিও তাপিয়াকে তলব করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকলেও এখন পর্যন্ত তাপিয়া, এএফএ বা সংশ্লিষ্ট কাউকে কোনো আদালত দোষী সাব্যস্ত করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী