বিপিএলের উপস্থাপনা থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে পা রাখার আগেই তার সেই অধ্যায় শেষ হয়ে গেছে। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, ফলে আর ঢাকায় আসাই হয়নি তার। এবার উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে আসেন। তবে তিনি ইতোমধ্যে ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে পা রাখার আগেই তার সেই অধ্যায় শেষ হয়ে গেছে। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, ফলে আর ঢাকায় আসাই হয়নি তার।

এবার উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে আসেন। তবে তিনি ইতোমধ্যে ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

চলতি আসরের বিপিএলে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। এই তালিকায় রিধিমার যুক্ত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তার নাম বাদ পড়ে।

রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে সাম্প্রতিক মুস্তাফিজুর রহমান–সংক্রান্ত ঘটনার প্রভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পরবর্তীতে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সও বাংলাদেশি এই পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়।

এই ঘটনার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবি এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে। এই সামগ্রিক উত্তেজনার প্রভাবই শেষ পর্যন্ত বিপিএলে রিধিমা পাঠকের উপস্থাপনা অধ্যায় শেষ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল