বিশ্বকাপে নতুন ইতিহাস, নকআউটে জায়গা করে নিল আফ্রিকার ৯ দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

চলতি ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশগুলো। এবার প্রথমবারের মতো এক আসরে আফ্রিকা মহাদেশের ৯টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

নকআউট নিশ্চিত করা দলগুলো হলো— মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো এবং আলজেরিয়া।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো এক আসরে এত বেশি আফ্রিকান দল নকআউটে উঠতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি আফ্রিকান দল নকআউট পর্বে খেলেছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে নকআউটে উঠেছিল মাত্র দুটি করে আফ্রিকান দল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। একইভাবে কঙ্গোর নকআউট পর্বে ওঠাও বড় বিস্ময় হিসেবে দেখা হচ্ছে। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এদিকে আলজেরিয়া নাটকীয় জয় দিয়ে নকআউট নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের গোলেই ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দেশটি। সেই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আলজেরিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য