বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে ইরান, চালু হচ্ছে নিজস্ব ইন্টারনেট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার দিকে এগোচ্ছে ইরান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ডিজিটাল অধিকারকর্মীরা। নতুন এই ব্যবস্থায় আন্তর্জাতিক ইন্টারনেট আর সাধারণ নাগরিকদের অধিকার হিসেবে বিবেচিত হবে না, বরং সরকারের বিশেষ অনুমোদন পাওয়া একটি সীমিত গোষ্ঠীই নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে বলে দাবি করেছেন তারা।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচ জানিয়েছে, ইরান সরকার তার দেশের অভ্যন্তরে ইন্টারনেট ব্যবহারের কাঠামো আমূল পরিবর্তন আনছে। যাচাই–বাছাই শেষে যাদের ‘বিশেষ ছাড়পত্র’ দেওয়া হবে, কেবল তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে সম্পূর্ণ দেশীয় একটি ‘জাতীয় ইন্টারনেট’, যা বৈশ্বিক নেটওয়ার্ক থেকে আলাদা ও কার্যত বিচ্ছিন্ন।

ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানিয়েছেন, এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত একটি সমান্তরাল নেটওয়ার্ক। এতে থাকবে কেবল সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ ও দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফেসবুক, এক্স (টুইটার), গুগল বা উন্মুক্ত আন্তর্জাতিক তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ এতে থাকবে না।

ডিজিটাল অধিকারকর্মীদের অভিযোগ, এই নজরদারি ও সেন্সরশিপ অবকাঠামো গড়ে তুলতে চীনা প্রযুক্তি এবং হুয়াওয়ের উচ্চক্ষমতাসম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক করা সম্ভব হচ্ছে।

এরই মধ্যে ৮ জানুয়ারি থেকে ইরানে শুরু হওয়া ইন্টারনেট ব্ল্যাকআউট ইতিহাসের দীর্ঘতমগুলোর একটি হয়ে উঠেছে। নেটব্লকসের তথ্য অনুযায়ী, ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ নেই। বলা হচ্ছে, এই ব্ল্যাকআউট ২০১১ সালে মিসরের তাহরির স্কয়ার আন্দোলনের সময়কার শাটডাউনকেও ছাড়িয়ে গেছে।

দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ইঙ্গিত দিয়েছেন, ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে আগামী ২০ মার্চ পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে দেশটিতে ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

ইন্টারনেট সেন্সরশিপ বিষয়ে কাজ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সাবেক কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, ‘ইরান স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটা ভীতিকর হলেও অসম্ভব নয়। এটা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্তও নয়; বরং গত দেড় দশক ধরে চলা পরিকল্পনারই চূড়ান্ত ধাপ।'

২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করে সরকার বুঝেছিল, সম্পূর্ণ ব্ল্যাকআউট অর্থনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। এরপর কৌশল পরিবর্তন করে ২০১২ সালে গঠন করা হয় সুপ্রিম কাউন্সিল অব সাইবারস্পেস এবং শুরু হয় দেশীয় ইন্টারনেট অবকাঠামো নির্মাণ।

পরবর্তী সময়ে চালু হয় ‘হোয়াইটলিস্টিং’ ব্যবস্থা। এতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু সেবা সীমিতভাবে চালু রাখা হয়। গবেষকদের ধারণা, এই ব্যবস্থাও চীনা প্রযুক্তির সহায়তায় গড়ে তোলা।

পুরো কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ‘মিডলবক্স’ প্রযুক্তি, যা ইন্টারনেট ট্রাফিক নজরদারি, ভিপিএনসহ নির্দিষ্ট টুল ব্লক এবং ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতে সক্ষম।

একসময় বিক্ষোভকারীদের জন্য শেষ ভরসা হয়ে উঠেছিল ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। তবে ২০২৫ সালে পাস হওয়া এক আইনে ইরানে স্টারলিংক টার্মিনাল রাখা ‘ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি’ হিসেবে গণ্য করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

একই সঙ্গে রুশ ও চীনা প্রযুক্তির জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল বাধাগ্রস্ত করার চেষ্টাও চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সব মিলিয়ে, ইরানের এই পদক্ষেপ দেশটিকে কার্যত একটি ডিজিটাল দ্বীপে পরিণত করার আশঙ্কা তৈরি করেছে, যেখানে তথ্যপ্রবাহ থাকবে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী