ব্রাজিলের বিদায়ে হাসপাতালে জাককানইবির ২ শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ঘটে এক মানবিক ঘটনা। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রাজিল সমর্থক দুই শিক্ষার্থী। এ সময় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও তাঁদের একজনকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন এক আর্জেন্টিনা-সমর্থক সহপাঠী।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহসভাপতি মাশরুফা শারমীন অ্যানি এবং সভাপতি কামরুল হাসান তুষার। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন।

জানা যায়, সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এলইডি টিভির বড় পর্দায় খেলা দেখছিলেন শিক্ষার্থীরা। ব্রাজিলের পরাজয় নিশ্চিত হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যানি। তাঁর রক্তচাপ কমে যায়, মাথা ঘুরে পড়ে যান এবং পরপর পাঁচবার বমি করেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাঁর সহপাঠী ও আর্জেন্টিনা-সমর্থক নাইমুল ইসলাম মঈন নিজের মোটরসাইকেলে করে দ্রুত তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ইনজেকশন, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি শঙ্কামুক্ত হন।

একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। পরে তাঁকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনিও সুস্থ আছেন।

ঘটনার বিষয়ে নাইমুল ইসলাম মঈন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরই অ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু করে। দ্বিতীয় গোলের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাই সময় নষ্ট না করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

ব্রাজিল-আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। মানবিকতা ও বন্ধুত্ব সব প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে।’

বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা যে মানবিক সম্পর্ককে কখনোই ছাপিয়ে যেতে পারে না, এ ঘটনাই তার বাস্তব উদাহরণ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে