ক্যাম্পাস
কুবি ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের সেবায় বিএনসিসি ও রোভার স্কাউট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. নাহরিনের প্রাণনাশের হুমকিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি বিশেষ দলের পরিচয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসার নিরাপত্তা প্রহরীর কাছে একটি বেনামী চিঠি দেওয়া হয়।
জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ও দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাককানইবির জয়ধ্বনি মঞ্চ নিয়ে ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন জয়ধ্বনি মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। উচ্চশব্দে গান-বাজনা ও শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, বিশ্রাম এবং মানসিক স্বস্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কুবির একাউন্টটিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম সাধারণ সম্পাদক আবু জাফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'একাউন্টিং ক্লাব' এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনে জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজন নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডীর ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুবি ছাত্রনেতাদের প্রত্যাশা
বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ভোটাধিকার সংকুচিত থাকার পর বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দীর্ঘ সময় পর নির্বাচনকে ঘিরে ছাত্ররাজনীতিতে যেমন নতুন করে সক্রিয়তা বেড়েছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশার আবহ। এটি যেন জাতির জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার শ্রেষ্ঠ সময়।
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন
শাকসু নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করেন।
ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।
তিতুমীর কলেজে ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৮
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা নামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ২১ জানুয়ারি দুপুরে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে।
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ লক্ষ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ বিভিন্ন প্রস্তাব আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করি।'