ক্যাম্পাস

কুবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ

কুবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে মোট ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বি ইউনিটে ৩৭,৬১৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৯,৩৮৬ জন শিক্ষার্থী। যা শতাংশের হিসেবে ৭৮ দশমিক ১৩ শতাংশ। বাকি ৮,২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি যা, মোট পরীক্ষার্থীর ২১ দশমিক ৮৭ শতাংশ।

২৫ জুলাই, ২০২৬
ভিসির সামনেই ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলা

ভিসির সামনেই ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতার হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে উপাচার্য (ভিসি) ও কোষাধ্যক্ষের (ট্রেজারার) সামনেই দৈনিক আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. লিমন ইসলামকে বেধড়ক মারধর করেছে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিসহ কয়েকজন।

২৫ জুলাই, ২০২৬
জাবি শিবির সভাপতি  মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল

জাবি শিবির সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম। সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের সমাবেশে ভোট গ্রহণ ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন হয়। শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ‘স্লেজিং’কে কেন্দ্র করে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছনার শিকার হন।

২৫ জুলাই, ২০২৬
কুবি ভর্তি পরীক্ষা চলাকালীন শাখা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

কুবি ভর্তি পরীক্ষা চলাকালীন শাখা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সম্পর্কে ধারণা দেওয়া এবং কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ‎শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কলা ও সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তারা এ প্রচারণা চালায়।

২৫ জুলাই, ২০২৬
জাবি শিক্ষকের পর এবার ছাত্রদল নেতার মারধরের শিকার বাসচালক

জাবি শিক্ষকের পর এবার ছাত্রদল নেতার মারধরের শিকার বাসচালক

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ডেইরি গেট এলাকায় যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল সাভার পরিবহনের একটি বাস। এ সময় মোটরসাইকেলে করে বাসটি অতিক্রম করতে গিয়ে পাশ দিয়ে একটি পিকআপ ভ্যান চলে আসায় হঠাৎ ব্রেক করেন পলাশ সাহা এবং পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাসে উঠে চালকের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। চালক রাজি না হলে হেলমেট দিয়ে বাসের জানালার কাঁচ ভাঙচুর করেন।

২৫ জুলাই, ২০২৬
সাজিদ হত্যার বিচারহীনতা: প্রক্টর পদত্যাগ না করলে ভিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইবি ছাত্রদল আহ্বায়কের

সাজিদ হত্যার বিচারহীনতা: প্রক্টর পদত্যাগ না করলে ভিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইবি ছাত্রদল আহ্বায়কের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ বা অপসারণ না করা হলে উপাচার্য কার্যালয় ঘেরাও করা হবে।

২৫ জুলাই, ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই পরীক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে এবং পোশাক নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস

কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন তিনটি বাস। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপহার হিসেবে বাসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ব্লাড ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠিত ‘Run for Bangladesh 2026’

নোবিপ্রবিতে ব্লাড ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠিত ‘Run for Bangladesh 2026’

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নোবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। “Every Step For The Nation” প্রতিপাদ্যকে সামনে রেখে দৌড় প্রতিযোগিতাটি ২ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটার—এই দুইটি সেগমেন্টে অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
অধ্যাপক নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইউট্যাবের বিবৃতি

অধ্যাপক নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইউট্যাবের বিবৃতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কে সম্প্রতি প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠিত

ইবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং দুপুরের বিরতির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে