ইবির আইইউসাসের নেতৃত্বে নাহিদ-ওসমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস) এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো: ওসমান গনি মনোনিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির  হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি রাইসুল ইসলাম, উমিদ হাসান, সালেহ আহমেদ রায়হান ও মুত্তালিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ, দপ্তর সম্পাদক মো: মাহাদী হাসান, অর্থ সম্পাদক মো: ফেরদৌস ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, প্রচার সম্পাদক জাকারিয়া আল রাযী, আইটি সম্পাদক আবু জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ হুমাইদী, কার্যনির্বাহী সদস্য মো. আবু সাইদ, আশিকুর রহমান, মো: মাসুম বিল্লাহ, মেহেদী হাসান।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন,  'আমি এই দায়িত্বকে কোনো সম্মান হিসেবে নয় বরং একটি বড় আমানত ও পরীক্ষার ক্ষেত্র হিসেবে গ্রহণ করছি। একজন সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের সকল কার্যক্রমকে সুসংগঠিত করা, সদস্যদের মাঝে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করাই আমার প্রধান দায়িত্ব বলে আমি মনে করি।'

সভাপতি নাহিদ হাসান বলেন, 'এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে