নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এর আগে আজ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাস সার্ভিস চালুর ঘোষণা দেন কুবির উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করতে ইচ্ছুক, তাদের নাম, বিভাগ, সেশন, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শহরের জন্য একটি বাস দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলে বাস সরবরাহে কোনো সমস্যা থাকবে না। তবে কোনো শহরে যদি মাত্র কয়েকজন শিক্ষার্থী আবেদন করেন, সে ক্ষেত্রে আলাদা করে একটি বাস দেওয়া সম্ভব হবে না। আজ বিকাল ৫টার অথবা আগামীকাল সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা দিলে আগামীকাল বিকালেই বাস সার্ভিস প্রদান করা হবে।'

উল্লেখ, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ভোট দিতে বিভাগীয় শহরে বাস চেয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে