জাহাঙ্গীরনগরে প্রকাশ্যে ছাত্রীসংস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হেল্পডেস্ক ও তথ্যসেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির সভানেত্রীর দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে সংগঠনটি। দিনব্যাপী ছাত্রীসংস্থার টেন্টে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। তথ্য ও দিকনির্দেশনা, বিশ্রাম এবং প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ছাত্রীসংস্থার টেন্ট থেকে সেবা পাওয়া এক অভিভাবক বলেন, সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টেন্টে এসে বসেছি। তারা আমাদের তথ্য ও দিকনির্দেশনা দিয়েছে। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকেরা নির্দ্বিধায় এখানে এসে সেবা নিতে পারবেন। তাদের ব্যবহার ও আন্তরিকতায় আমি মুগ্ধ।

শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো প্রকাশ্যে টেন্ট স্থাপন করা হয়েছে। এখানে মেয়েদের জন্য জরুরি ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি টোকেনের মাধ্যমে ব্যাগ রাখার নিরাপদ ব্যবস্থাও রয়েছে।

তিনি আরও বলেন, টেন্টে বিভিন্ন ধরনের ইসলামি বই রাখা হয়েছে, কেউ চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নামাজ আদায়ের জন্য আলাদা সংরক্ষিত স্থানও রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বোচ্চ সহযোগিতা করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ছাড়া ২০২৬ সালের শুরুতেই শাখা ছাত্রীসংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা বাংলাদেশের ছাত্রীদের একমাত্র ইসলামী রাজনৈতিক সংগঠন। এটি ১৯৭৮ সালের ১৫ জুলাই ইডেন মহিলা কলেজের ১১ জন ছাত্রীর যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে। ইসলামী ছাত্রীসংস্থার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, থানা, জেলা ও মহানগর এলাকায় কমিটি রয়েছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠনটির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। পরবর্তীতে ৫ আগস্ট ২০২৪ সালে স্বৈরাচারী সরকার পতনের পর সংগঠনটি নতুন উদ্যমে সারা দেশে কাজ শুরু করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা