সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতির কমিটি গঠন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।

বুধবার দুপুর ২টায় কমিটি সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি পদে ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস ও জামালপুর বার্তার এবং সদ্য সংবাদের সাংবাদিক, সহ-সভাপতি পদে মোঃ বাঁধন হোসেন দৈনিত নবধারা পত্রিকার সাংবাদিক, সাধারণ সম্পাদক মোঃ শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে আছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দৈনিক সময়ের আওয়াজ পত্রিকাতে আছেন, কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্যা বাংলাদেশ টুডে ও যমুনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, দপ্তর সম্পাদক মাহিম আহামেদ এখন টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, কার্যনিবাহী সদস্য হৃদয় আহম্মেদ শাওন জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক মুক্তকাল পত্রিকাতে আছেন, রুহুল আমিন চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন হিসেবে আছেন, রাকিব হোসেন জামালপুর বার্তা ও মোহনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, মোঃ সিফাত দৈনিক দেশ বুলেটিন ও  সাইদুর রহমান সাদি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাতে আছেন।

নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে