ইবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (মেসডা) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে এবং ছুম্মা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহা. মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান, ফার্মেসি বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার অসক চন্দ্র বিশ্বাসসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন, “অনুষ্ঠানটি সফল করতে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। প্রতি বছরই আমরা নবীন–প্রবীণ মিলনমেলা আয়োজনের মাধ্যমে ঐক্য ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের শিক্ষার্থীরা যেন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সংগঠন নিয়মিত সাংস্কৃতিক, খেলাধুলা ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে থাকে। মেহেরপুরের শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের উন্নয়নে কাজ করা।”

পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “মেহেরপুরের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মেহেরপুরকে নিজেদের করে এগিয়ে নিতে হবে। প্রতিটি উপজেলায় সাব-কমিটি গঠন করে কাজ করা যেতে পারে। পাশাপাশি গবেষণা, বিসিএস ও ক্যারিয়ারভিত্তিক ক্লাস আয়োজন করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। মেহেরপুরের শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক। তারা নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখলে গবেষণা ও ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে পারবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ