রাজধানী
রাজধানীজুড়ে ৬ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশর কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের জামাত ও নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বুধবার (২৭ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিরপুরে শিশু রামিসা হত্যা: ঘাতক স্বামীর বিকৃত আচরণের ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম ও আলামত নষ্ট করতে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেন, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
মধ্যরাতে হঠাৎ চিৎকার শুরু করে বাচ্চাগুলো, ভোর হতে না হতেই না ফেরার দেশে সবাই! লাশের সারিতে এক-দুই দিন বয়সী শিশুও
রাজধানীর ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র ১ থেকে ২ দিন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ রুমটিতে ১১ জন মা ও ৬ নবজাতক ছিলেন। বুধবার ভোরের দিকে এক মা ঠান্ডা অনুভব করায় রুমের এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ ছিল বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এ একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তর–এর মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, কমিটিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সিআইডি–র কর্মকর্তারাও রয়েছেন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার নিখোঁজ এসআই
তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে জানান তিনি। থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া চলছে।
বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে কাজ করবে ইউএন উইমেন
কমিশন এবং ইউএন উইমেন বাংলাদেশের যৌথভাবে নতুন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট শ্রবণা দত্ত ও তোসিবা কাশেম। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।
আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: শিশু রামিসার বাবা
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে বিচার নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমকর্মীদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।' তিনি আরও বলেন, 'আমার মেয়েও আর ফিরে আসবে না। বড়জোর ১৫ দিন এ ঘটনা নিয়ে আলোচনা হবে। এরপর নতুন কোনো ঘটনা ঘটবে, আর এটাও ধামাচাপা পড়ে যাবে।'
বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং সিটির লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৭ মে) বিকেলের দিকে মার্কেটের ভেতরে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, রাজধানীতে ঈদের জামাত কখন কোথায়
রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং সিটির লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৭ মে) বিকেলের দিকে মার্কেটের ভেতরে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশে ওপর হামলা
রাজধানীর মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।বুধবার (২০ মে) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকায় বস্তি উচ্ছেদে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় স্থানীয় বস্তিবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং হামলা চালায়। এতে নারীসহ পুলিশের অন্তত সাতজন সদস্য আহত হন।
আদ্-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে আরও ৫ শিশু চিকিৎসাধীন
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর পর এনআইসিইউতে আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। তবে চিকিৎসাধীন পাঁচ শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
বনানীতে বাস চাপায় নিহত ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি বাসে উঠতে চাইলে চালক ও হেলপারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ অবস্থায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের আইল্যান্ডে উঠে পাশের ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়।