মহাখালীতে আগুন, ভবনে আছে বৈদ্যুতিক সাব-স্টেশন

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭:৫৯
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে পুরোনো একটি চারতলা ভবনের ছাদে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির তৃতীয় তলায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশনের কারণে আগুন নেভাতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে ওই ভবনের ছাদে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনের ছাদে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কাছাকাছি তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় আগুন নেভানোর সময় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ