রাজধানী
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রবিবার পরিচালিত এ অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
পল্লবীতে রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিচার শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের মাসরুর সালেকিন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী আজকের পত্রিকাকে বলেন, ‘শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’ পিপি আরও বলেন, ‘ট্রাইব্যুনাল আগামীকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। মামলার বাদীসহ সাক্ষীগণ হাজির থাকবেন।’
আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামীকাল (২ জুন) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, হুঁশিয়ারি টানা আন্দোলনের
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার ( ১ জুন) দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। কার্যালয়ের এক পাশে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন একটি অংশ। অন্যদিকে প্রধান ফটকসহ আশপাশে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জলকামান, এপিসি, প্রিজনভ্যানসহ পুলিশের একাধিক যানবাহনও সেখানে রাখা হয়।
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মুদ্রা বিনিময় ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি অর্থভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার হাতে ও পায়ে গুলি লাগে। পরে তার কাছে থাকা দেশি-বিদেশি মুদ্রা ও ১৭ হাজার ডলারসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
পল্লবীর শিশু রামিসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তাকে হস্তান্তর
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব প্রতিবেদন দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, সিআইডির ফরেনসিক ইউনিট শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দিয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও ময়নাতদন্ত প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা : কে এই ‘ডলার’?
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে মামলাটি। প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করলেও হত্যার দায় ‘ডলার’ নামের এক অজ্ঞাত ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করছেন বলে আদালতে উঠে এসেছে। ‘ডলার’ বলতে সোহেল রানা যে ব্যক্তির কথা বলছেন, তিনি একজন অজ্ঞাত ব্যক্তি যাকে তিনি রামিসা হত্যার মূল দায়ী হিসেবে দাবি করছেন।
শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে
ত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে শিশু রামিসা হত্যা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা জানান, গত ১৯ মে সকালে রামিসাকে নিজের কক্ষে নিয়ে যান তিনি। পরে সেখানে ঘটনাটি ঘটে। ঘটনার সময় তার স্ত্রীও একই কক্ষে উপস্থিত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
রাজধানীতে আবারও শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে শিশুটি তার যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।