রাজধানী

রাজধানীতে সাতসকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীতে সাতসকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীর তেজগাঁও এলাকায় ভোরে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৭টার কিছু পর আওয়ামী লীগের নেতাকর্মীরা লিংক রোডে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬
আদ্-দ্বীন শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

আদ্-দ্বীন শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং সেটি আজ রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজার নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জানাজার নামাজ শেষ হওয়ার পর উপস্থিত প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় মসজিদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যায় নাম আসা ‘ডলার’কে নিয়ে প্রতিবেশীদের চাঞ্চল্যকর তথ্য

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যায় নাম আসা ‘ডলার’কে নিয়ে প্রতিবেশীদের চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে একাধিকবার তার নাম উল্লেখ করার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত, সাক্ষ্য-প্রমাণ কিংবা ডিজিটাল তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সোহেল রানা ও ডলারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে চলাফেরা করতেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান

ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হাসানুল বান্না, সহ-সভাপতি মো. নাসির ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম (রাব্বি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস. এম. আমিমুল হাসান, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, গেম ডেভেলপমেন্ট সম্পাদক মো. শরিফুল ইসলাম, এবং সদস্য মো. জিয়াউল আহসান ও মাহমুদা আখতার মুমু।

২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত ভবনটির ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এ মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, আজ রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ঢাকার ১২টা বাজিয়ে গেছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

ঢাকার ১২টা বাজিয়ে গেছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

মো. আবদুস সালাম বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে রাজধানী ঢাকাকে অনেক পিছিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলা ব্যক্তিরাই বাস্তবে কোনো উন্নয়ন করতে পারেননি, বরং ঢাকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

২৫ জুলাই, ২০২৬
লতিফ সিদ্দিকী, সাবের হোসেন ও আনিস আলমগীরকে গ্রেফতারের দাবি মঞ্চ ২৪-এর

লতিফ সিদ্দিকী, সাবের হোসেন ও আনিস আলমগীরকে গ্রেফতারের দাবি মঞ্চ ২৪-এর

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

২৫ জুলাই, ২০২৬
মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) স্বেচ্ছাসেবক দলের রমনা থানার একটি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক। তিনি ঠিকাদারি করতেন বলে জানা গেছে। আজ সোমবার রাত আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের শুনানি, আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে

রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের শুনানি, আদালতে আনা হয়েছে সোহেল-স্বপ্নাকে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বুধবার (৩ জুন) সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। বর্তমানে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে। সকাল ১০টায় আদালতে হাজির করার পর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি