রাজধানী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে নির্মাণসামগ্রী চুরি: গ্রেফতার ৩
শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে হাসপাতালের বেজমেন্ট-২-এ নির্মাণাধীন প্রকল্প ভবনের প্রকৌশল শাখা থেকে একদল ব্যক্তি মিনি ট্রাকযোগে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়।
থানার ভেতরেই ডাকসু নেতা জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা
রাজধানীর শাহবাগ থানা–য় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ–এর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। থানার ভেতরে আটকে তাদের মারধর করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে থানায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে গেলে তাদের কয়েক দফা মারধর করা হয়। এ ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভি–ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, বিষাক্ত কোনো দ্রব্য পান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতা গ্রেফতার
রাজধানীর উত্তরায় ক্লাস ও পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়া ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবা মামলা দায়েরের পর শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল থানার পদহারা বাইদ গ্রামের কফু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে লামীনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
কান্না না থামায় ৩ মাসের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, সৎ বাবা আটক
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, 'তিন মাসের পুত্র সন্তান মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করতে থাকলে সৎ বাবা অপূর্ব, স্ত্রীকে বলতে থাকেন—বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা লামু। কিন্তু বাচ্চার কান্না না থামলে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে। এতে সে শ্বাসরোধ হয়ে মারা যায়। এ সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করে আমাদের খবর দেয়।'
হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার রিয়াল
রাজধানীর আশকোনা হজক্যাম্প থেকে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন হাবিবুর রহমান ও নাদিম।
‘রক্ত চোষা জনি গ্রুপ’ এর ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত নয়টি মামলা চলমান রয়েছে। তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’র সেকেন্ড ইন কমান্ড। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর চারটি ইউনিট। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত সেই শিক্ষার্থী ৯ দিন পর উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেদিন পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। পথিমধ্যে লামীন নামে এক কিশোর তাকে জোরপূর্বক টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবা বাধা দিলে, আরও একজন যুবক সেখানে যোগ দেয় এবং তারা মিলে বাবাকে মারধর করে।
ছুটির দিনেও খোলা থাকবে দক্ষিণ সিটি
রাজস্ব আদায় কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (৮ মে) সংস্থাটির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও বিজ্ঞাপন কর পরিশোধে নাগরিকদের সুবিধা দিতে নিয়মিত কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও ডিএসসিসির অফিস খোলা থাকবে।
ঢাকাতেই আছেন নিখোঁজ উপপরিদর্শক রাকিবুল, টাকা তুলেছেন বুথ থেকে
রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) অবস্থান এখনো নিশ্চিত না হলেও তিনি ঢাকাতেই রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গত ২৬ এপ্রিল থেকে নিখোঁজ এই কর্মকর্তা সম্প্রতি মতিঝিল এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলেছেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) মতিঝিলের কমিউনিটি ব্যাংক-এর একটি বুথ থেকে তিনি পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। তার ব্যাংক হিসাবে বেতনের প্রায় ৭০ থেকে ৭২ হাজার টাকা জমা রয়েছে।