৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩২:৪৬
ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ ও শান্তিবাগ এলাকায় গ্যাস সরবরাহ পাওয়া যাবে না। একই সময়ে তালতলা মার্কেট এবং এর আশপাশের এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরাও এই সাময়িক সংকটের আওতায় থাকবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে নতুন ভাল্ভ স্থাপনের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সঙ্গে সমন্বয় করে বিদ্যমান বিতরণ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এসব কাজের সংযোগ কার্যক্রম (টাই-ইন) সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।

তিতাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোর বাইরে আশপাশের কিছু এলাকাতেও এ সময় গ্যাসের চাপ কমে যেতে পারে। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সেবার এই সাময়িক বিঘ্নের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসএস

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য সদ্য. খোকনের সঙ্গে বিতণ্ডার পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি সদ্য. নতুন দামে চলছে স্বর্ণ বিক্রি, ভরিতে কত টাকা? সদ্য. বুলবুলের আমলেই বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে: সুজন