রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৪ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুকেও আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এআর