এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৬:৫৯
সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ইসমাইল হোসেন (৫০) জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরে সেই ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে যাচাই করে ইসমাইল হোসেনের পরিচয় নিশ্চিত করা হয়। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইসমাইল বেকার ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যার পর কোনো একটি গাড়ি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এসব গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার পরিচয় জানা যায়নি। মরদেহটির মুখে স্কচটেপ লাগানো ছিল। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি, যা সিএনজিচালিত অটোরিকশাচালকদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ইসমাইলকে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. অনবরত ট্যাগ দিয়ে আমাকে হ্যারাস করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী সদ্য. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা-লুটপাট, যুবদল-ছাত্রদল নেতা গ্রেপ্তার সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. অনবরত ট্যাগ দিয়ে আমাকে হ্যারাস করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী সদ্য. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা-লুটপাট, যুবদল-ছাত্রদল নেতা গ্রেপ্তার সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি