রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৪:০৬
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রধান প্রধান সড়কে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের কার্যক্রম শুরু হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। যানবাহনগুলোকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তিনি আরও জানান, অনুমোদনহীন চার্জিং স্টেশনসহ অটোরিকশা সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরির কাজও চলছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর প্রতিটি রিকশার নম্বর নির্ধারণ এবং চালকদের নিবন্ধনের ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে প্রয়োজনীয় বিধি ও নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। কর্মসংস্থান ও পরিবেশের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু শর্তের আওতায় তা দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে তুলনামূলকভাবে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (1)

মন্তব্য করুন

I
Imran Sobuj ৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাটারি চালিত রিকসা বন্ধ হলে বিদুৎ এর সমস্যা কিছুটা হলেও কমবে

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত