সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এর মধ্যে দুপুর ১টার মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে সূর্যাস্ত হবে। পরদিন সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
সদ্য সংবাদ/এসকে