তেজগাঁওয়ে কার্ভাড ভ্যানের দখলে সড়ক, যানজটে নাকাল মানুষ

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৩:২২
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিআরটিএ কার্যালয়ের বিপরীত পাশের সড়কে দুই পাশে সারিবদ্ধভাবে বড় বড় কার্ভাড ভ্যান পার্কিং করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে কার্ভাড ভ্যান দাঁড়িয়ে থাকায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ব্যস্ত এই সড়কে গাড়ি, রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

ভুক্তভোগী চালক ও পথচারীরা জানান, বিশেষ করে ব্যস্ত সময়ে এ এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রিকশাচালক ও গাড়িচালকদের অভিযোগ, সড়কের পাশে দীর্ঘ সময় ধরে কার্ভাড ভ্যান রেখে দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে প্রতিদিনের যানজট এখন নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটি দ্রুত দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি