চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চলতি বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে কাউন্সিলের আগে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক সম্মেলন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে দলটি।

আসন্ন কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলের মহাসচিব পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করছেন।

তিনি বলেন, 'আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।'

দলীয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ প্রায় এক দশক পর বিএনপি জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় ১০ বছর আগে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন বিলম্বিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দলীয় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিল আয়োজন নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০১১ সালের ২০ মার্চ থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।

মির্জা ফখরুলের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নকালে। সে সময় তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (ইপিএসইউ) ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখার মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর