চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ -মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‎চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাবি শাখা ছাত্রদলের একদল শিক্ষার্থী রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তা বিভিন্ন সড়ক ঘুরে শহীদ সালাম-বরকত হলের সামনে এসে শেষ করে।

‎পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

‎এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‎'ঠিক যেই সময়টায় বাংলাদেশে একটি সুন্দর সুস্থ রাজনীতির চর্চা হওয়ার কথা , সেই সময় দাঁড়িয়ে আমরা দেখছি যে শিবির একই ঘটনার পুনরাবৃত্তি করে যাচ্ছে । রগ কাটার রাজনীতি থেকে আসলে তারা একটি গোষ্ঠী বেরিয়ে আসতে পারেনি এবং এই চর্চা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোকে এবং উত্তরোত্তর গোটা দেশটাকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে।'

‎আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং ক্ষুব্ধ এবং আমরা তাদের প্রতি আহ্বান জানাই যে, আপনারা এই সংস্পর্শ থেকে বেরিয়ে আসুন এখনও সময় আছে। নাহলে জনতা কিন্তু এর যথাযথ জবাব দিয়ে দিবে।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, '৫ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আজ সিটি কলেজে ছাত্রশিবির যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।'

‎তিনি হুশিয়ারি দিয়ে বলেন, 'ইসলামী ছাত্রশিবির যদি তাদের গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে স্বাভাবিক ধারায় ফিরে না আসে, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ক্যাম্পাস অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’