সারাদেশ
বিএনপি নেতা সাখাওয়াতসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছে আদালত
বিএনপি নেতা সাখাওয়াতসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছে আদালত
জমিয়তের সমাবেশ বিএনপি নেতাকর্মীদের ঢল
জমিয়তের সমাবেশ বিএনপি নেতাকর্মীদের ঢল
গাজীপুরে চলন্ত বাসে আগুন
জীপুর মহানগরের হারিকেন এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
হাসিনা দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করেছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে। সেই সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি। ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল।
মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি
চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে শিশুদের গলা চেপে ধরে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করেছে। প্রাক্তন সেনাসদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। শিশু দুজন কান্না করায় গলা টিপে ধরলে তার দুই ছেলের স্ত্রীরা চিৎকার করলে তাদের মারধর করে বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখলের চেষ্টা
প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের কথিত ভাগ্নে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুতার মাধ্যমে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া।
টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম অচল
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি-বঞ্চিত (৩২–৩৭তম ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ (antidated) পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কলেজে “No Promotion, No Work” কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ প্রভাষক পরিষদ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে।
কেপিএম শ্রমিক-কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
কেপিএম শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবী মানা না হলে সকলকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে, জানান সিবিএ নেতৃবৃন্দ। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)-এ কর্মরত শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে গেইট মিটিং করা হয়েছে।
রংপুরের ৫৩ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
রংপুরের ৫৩ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক কামাল উদ্দিন।
গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর গাজীপুর সদর উপজেলার স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর আসার পর প্রথমে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকলে জয়দেবপুর, শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে হঠাৎ করেই কারখানায় আগুন জ্বলতে দেখা যায় এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতু ডুবে প্রাণ গেলো শিশুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে মোঃ আয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়ান মহেশপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। খেলার সময় অসাবধানতায় আয়ান পুকুরে পড়ে গিয়েছিল বলে মনে করছেন স্থানীয়রা।