সারাদেশ
এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়লো গাড়ি, পথচারী নিহত
চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে পড়ায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে থানার নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের প্রাইভেট কারটি ছিটকে পড়ে।
ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহস্থ বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার
ইসলাম ধর্ম অবমাননা ও মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা।
মাদারীপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার আলোচনাসভা অনুষ্ঠিত
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিশ্ব মানবাধিকার সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও কলামিস্ট মো. ওহিদুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও লাল ফিতা কেটে নবগঠিত মাদারীপুর জেলা শাখার সদস্যদের কার্ড পরিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়।
গাজীপুরে র্যাবের বিশেষ অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ বোতল বিদেশী মদসহ মো. শাহাদাত হোসেন শান্ত (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি মাওনা চকপাড়া মেডিকেল মোড় এলাকার বাসিন্দা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অইজান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১। আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনপি এখন আ.লীগের সুরে কথা বলছে: গোলাম পরওয়ার
তালিম প্রোগ্রামে বিএনপি নেতা–কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগ যেমন জামায়াত–শিবিরকে রাজাকার বা জঙ্গি বলে অভিযুক্ত করত, বিএনপিও এখন একই কৌশল গ্রহণ করেছে।
মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ পরিচর্যা করার সময় গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক শিবির নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটে বিএনপি নেতা ও মাজারের খাদেমকে পিটিয়ে হত্যা
সিলেটের শাহপরান এলাকার পীরেরবাজারে সামান্য বিষয় নিয়ে তর্ক–বিতর্কের জেরে নিহত হয়েছেন হজরত শাহ সুন্দর (রহ.) মাজারের খাদেম আব্দুর রহমান (৬৫)। মাজারের পাশের সড়কে প্রস্রাব করতে নিষেধ করলে সুমন নামে স্থানীয় এক যুবক তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় আব্দুর রহমানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর সুমন পালিয়ে যায়।
মিরসরাইয়ে পুকুরে ডুবে মৃগী রোগীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে সুমন দাস (২৮) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাইতকান্দি এলাকার দিরেন্দ্র ডাক্তার বাড়ির কৃষ্ণ ধন দাশের ছেলে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উত্তর হাইতকান্দি এলাকার দিরেন্দ্র ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ফারুক আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
১৪ বছরের ছাত্রকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার, দিতে পারেননি বার্ষিক পরীক্ষা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে ১৪ বছর বয়সী ইমরান হোসেন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমরান ঢালুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (রোল-৪৮)।
কুড়িগ্রামে কেঁচো সার ব্যবহার করে পেঁপে ও কলা চাষে সফল, দারিদ্রতা জয় করে সাবলম্বী কৃষক পরিবার
কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার করে নিরাপদ ও লাভজনক কৃষি উৎপাদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার কৃষক শামছুল হক ও তাঁর দুই ছেলে মামুন মিয়া এবং ওমর ফারুক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে তারা দুই একর জমি লিজ নিয়ে মিশ্র কৃষি খামার গড়ে তুলেছেন।