সারাদেশ

শর্ট সার্কিটে আগুনে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা, ক্ষতি ২০ লাখ টাকা

শর্ট সার্কিটে আগুনে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা, ক্ষতি ২০ লাখ টাকা

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৫শ ব্রয়লার মুরগির বাচ্চা অঙ্গার হয়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিনের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। এ সময় ‘ভাই’ পরিচয়ে আরও একজনকে আটক করা হয়। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটক হাজেরা বেগম (১৭) কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পের মুক্তার আহমদের মেয়ে। ‘ভাই’ পরিচয়ে আটক হওয়া ব্যক্তি জেলার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে ইমন মিয়া (১৮)।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর থেকে ৪০৫ রাউন্ড গুলি ও ২টি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর থেকে ৪০৫ রাউন্ড গুলি ও ২টি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও ২টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও সোনালী ইটভাটায় যাওয়ার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।

২৫ জুলাই, ২০২৬
গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা

গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা

সেবা, ঐক্য ও প্রগতির অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা পারকুখরালী ৫নং ওয়ার্ডের মেঝিমেয়ার মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান, ৭ কোটির অর্থ কেলেঙ্কারির অভিযোগ

লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান, ৭ কোটির অর্থ কেলেঙ্কারির অভিযোগ

কৃষকের নামে ব্যাংক থেকে ঋণ তুলে জালিয়াতির অভিযোগ ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৫ জুলাই, ২০২৬
ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন পালিত

ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন পালিত

ভোলা–বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভোলা পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা বলেন, '২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতু। ভোলার গ্যাস ভোলার মানুষের ঘরে পৌঁছাতে হবে এবং দ্রুততম সময়ে সেতুর নির্মাণ কাজ শুরু করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জে বিএনপির ২২ কর্মী আটক, পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে বিএনপির ২২ কর্মী আটক, পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য প্রার্থী ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করা হয়েছে। এ সময় একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (২২ নভেম্বর) নান্দিনা এলাকা থেকে সেনা সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, অগ্নিকাণ্ডের মুহূর্তে গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
আ. লীগ সভাপতির ভাইয়ের বাসায় চোর সন্দেহে নির্যাতনে রাজমিস্ত্রীর মৃত্যু

আ. লীগ সভাপতির ভাইয়ের বাসায় চোর সন্দেহে নির্যাতনে রাজমিস্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে আটকে রেখে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত নির্যাতনের ফলে মো. পারভেজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত পারভেজ পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। রোববার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্যোৎসব-'জাগরণী'। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ নাট্যোৎসব শুরু হবে।

২৫ জুলাই, ২০২৬
বিডিআর বিদ্রোহ: কাশিমপুরে ৩৫ জনের মুক্তি

বিডিআর বিদ্রোহ: কাশিমপুরে ৩৫ জনের মুক্তি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য।বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন তারা। ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তারা একে একে কারাগার থেকে বের হয়ে আসেন। এসময় কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে মুক্তিপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে