সারাদেশ
গাজীপুর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূমিকম্পে নরসিংদীতে আহত ৫৫
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে মাধবদী এলাকায়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।
রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত ২
ভয়াবহ ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
সশস্ত্র বাহিনী দিবসে পিসিসিপির শুভেচ্ছা
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে দেশ এবং দেশের বাহিরে বাংলাদেশ সেনাবাহিনী,নৌবাহিনী, বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা জানায় সংগঠনটি।
পিসিএনপির নেতৃত্বে কাজী মজিব-শাব্বির আহম্মেদ
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ২০২৫ সালের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এ নির্বাচনে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মজিবর রহমান এবং মহাসচিব হয়েছেন মোঃ শাব্বির আহমেদ।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কে আলিয়াবাদ গোলচত্বর থেকে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা কর্মসূচিটি পালন করেন। পরে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লংগদুতে পিসিসিপি নেতাদের বিশেষ আলোচনা সভা
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলার আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে লংগদু উপজেলায় এ সভায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫, শতাধিক আহত
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা–ছেলেসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এবং শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ ফারজানা ইয়াসমিন।
ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ: আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পিসিসিপি নেতাদের সভা: তিন পার্বত্য জেলা নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলার আওতাধীন লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে লংগদু উপজেলায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু!
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। নিহতের ভাই ইসমাইল ও জহুরুলের অভিযোগ, গ্রেফতারের পর থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য।
সদ্য সংবাদের চট্টগ্রাম প্রতিনিধি ছিনতাই এর কবলে
তানজানিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে শুরু হওয়া ভয়াবহ দমন–পীড়ন নিয়ে সিএনএনের তদন্তে উঠে এসেছে নৃশংসতার চমকে ওঠা তথ্য। প্রতিবেদনে সরকারি বাহিনীর নির্মমতা, গুলিতে শতাধিক মানুষের মৃত্যু এবং সম্ভাব্য গণকবরের উল্লেখ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অনেককে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেন।