সারাদেশ
ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন, হিংগুলীতে ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
প্রথমবারের মতো ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বারইয়ারহাট আইডিয়াল স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বন্ধুর হাতে খুন বাঞ্ছারামপুরের ইয়াসিন
ফরিদাবাদের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরিদাবাদ গ্রামের ইয়াসিন মিয়া নিজের বন্ধুর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। বিষয়টি ঘটে ঢাকা জেলার দোহার থানার এলাকায়, অটোরিকশা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে। লাশ বাড়িতে আনা হলে গ্রামে কান্নার রোল ওঠে এবং পরে ইয়াসিনকে ফরিদাবাদ উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শতশত মানুষ উপস্থিত ছিলেন।
নাসিরনগরে আমন ধান কাটার উৎসব, কৃষকের মুখে তৃপ্তির হাসি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটার মহোৎসব। চারদিকে সোনালি ধানের দোল খাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। নতুন ফসল ঘরে তোলার আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে উপজেলার ১৩টি ইউনিয়ন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নাসিরপুর এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজে নারী-পুরুষ সবার সরব উপস্থিতি।
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন – মোঃ দুলাল হোসেন, হাজী মোঃ ইউনুছ ও মিনহাজুর রহমান। এতে ৪৮০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন মোঃ দুলাল হোসেন।
রহমতাবাদ আন-নূর পাঠাগার উদ্বোধন উপলক্ষে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ের রহমতাবাদে আন-নূর পাঠাগারের উদ্বোধন উপলক্ষে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদে রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমীর অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ, এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুল মাওলা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ভোলকান ক্লাবে নতুন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
ভোলকান ক্লাবের সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২১ নভেম্বর, শুক্রবার, ক্লাবের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জহিরুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক এবং ওমর আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সভায় নতুন দায়িত্বপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্টও তুলে দেওয়া হয়।
সাতক্ষীরা-২ আসনে ত্রিমুখী গ্রুপিংয়ের মাঝে স্থানীয়দের আস্থা শফিকুল ইসলাম
সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী অবস্থান দেখা দিয়েছে। একদিকে রয়েছেন বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন দলীয় বহিষ্কৃত বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। অন্যদিকে আছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম এবং সাবেক পৌর চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী।
রাঙামাটিতে নবাগত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেছে রাঙামাটি জেলার পুলিশ সুপার। রোববার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজ্জামেল হক।
ব্যারাকের বাথরুম থেকে এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে এএসআই অহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশ (দক্ষিণ জোনের) সহকারী কমিশনার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।মো. অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের চকবাজার থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পিসিএনপির নতুন কমিটিকে পিসিসিপি রাঙামাটি জেলার শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নব নির্বাচিত সভাপতি কাজী মজিবর রহমান ও সাধারণ সম্পাদক শাব্বির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
শিক্ষক-সরঞ্জাম সংকটে স্থবির কুড়িগ্রাম আইএইচটি, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
শিক্ষক ও সরঞ্জাম সংকটে থমকে গেছে কুড়িগ্রাম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) নিয়মিত পাঠদান। প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদ সৃষ্টি না করেই তিনটি ব্যাচে ভর্তি করা হয়েছে দেড়শ শিক্ষার্থী। ফলে, সরকারি এই প্রতিষ্ঠানে পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় আধুনিক ভবন ও অবকাঠামো থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, ল্যাবরেটরি ও প্রশিক্ষণ সরঞ্জাম। হাতে-কলমে পাঠদানের জন্য যেসব উপকরণ থাকা প্রয়োজন, তার অধিকাংশই অনুপস্থিত।
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও হাফেজদের পাগড়ি প্রদান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে পৌরসভার কলেজ মোড়স্থ মাদরাসার পাশে এই অনুষ্ঠান হয়। পরে রাতে আল-কাওছার মেরিট মাদরাসা ও আত-তাসলিম বালিকা মাদরাসার উদ্যোগে ৪জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাফসিরুল কোর-আন মাহফিল অনুষ্ঠিত হয়।