সারাদেশ

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র অভিযোগ ও ক্ষোভ তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, ডিবি পুলিশের ওসি সিদ্দিকুর রহমান, নাজমুল হোসেনসহ কয়েকজন কর্মকর্তা গ্রেফতারের পর থেকেই পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। টাকা না দেওয়ায় শাহাদতকে নির্মমভাবে নির্যাতন করা হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুই নেতা বহিষ্কার ‎

কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুই নেতা বহিষ্কার ‎

‎কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ‎শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‎সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন। ‎বহিস্কৃত দুই নেতা হলেন, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।

২৫ জুলাই, ২০২৬
মীরসরাইয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কৃত হলো ১৪ শিশু–কিশোর

মীরসরাইয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কৃত হলো ১৪ শিশু–কিশোর

নামাজের প্রতি শিশু–কিশোরদের আগ্রহ বাঁড়াতে ও নিয়মিত করতে চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নে গৃহীত ব্যতিক্রমী উদ্যোগ সফল হয়েছে। ফকিরটোলা জামে মসজিদের মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন, ১৫ বছরের কম বয়সী কিশোররা যদি টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের আদায় করে, তাহলে তাদের পুরস্কার প্রদান করা হবে। ঘোষণা শুনে গ্রামের ১৪ জন শিশু–কিশোর নিয়মিত উপস্থিত থেকেছে মসজিদে, টানা ৪১ দিন আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজ।

২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টা না পেরোতেই আবার ভূমিকম্প

২৪ ঘণ্টা না পেরোতেই আবার ভূমিকম্প

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকা সহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্রার ভূমিকম্প রেকর্ড করে । আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছ, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে  ট্রাক–বাস সংঘর্ষ, গুরুতর আহত ২

চট্টগ্রামে ট্রাক–বাস সংঘর্ষ, গুরুতর আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ট্রাক–বাস সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টায় পৌরমার্কেট–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ট্রাকচালক মোহাম্মদ মামুন (২৮) ও তাঁর সহকারী রুবেল হোসেন (১৯)। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খালি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলা শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসটি দ্রুত এগিয়ে গেলেও ট্রাকটি ডিভাইডারে উঠে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে চালক মামুন ও সহকারী রুবেল কেবিনের ভেতরে আটকে পড়েন।

২৫ জুলাই, ২০২৬
ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে: ধর্ম উপদেষ্টা

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাঁর মতে, ধর্মবিচ্ছিন্ন শিক্ষা মানুষকে বিপথগামী করতে পারে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
পূর্ব বিরোধে পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পূর্ব বিরোধে পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ২২টা ৫০ মিনিটে কেলিকো কটন মিলের পাশে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
‘বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়েছে’

‘বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়েছে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, প্রার্থী ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আগুন, ভাঙচুর, সংঘর্ষ—রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নিয়েছে, যা আসন্ন নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

২৫ জুলাই, ২০২৬
‘এমপি হলে সন্ত্রাস, মাদক ও বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব’

‘এমপি হলে সন্ত্রাস, মাদক ও বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, প্রার্থী ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আগুন, ভাঙচুর, সংঘর্ষ—রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নিয়েছে, যা আসন্ন নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আমরা টিম করেছি এবং খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাচ্ছি। কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা যাচাই করছি। দ্রুতই একটি সঠিক হিসাব পাওয়া যাবে। প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা দিয়েছে; তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। সবগুলো ভবন পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হবে।”

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে