দেশে ফেরার পর তারেক রহমানের কর্মসূচি, নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা বিএনপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানের ফলে জনদুর্ভোগ সৃষ্টির কারণে নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছে দলটি। জনদুর্ভোগ সৃষ্টি হবে, এমন কর্মসূচি তারেক রহমান নিজেও সমর্থন করেন না বলে জানিয়েছে তারা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'জনদুর্ভোগ লাঘব করতে ৩০০ ফুট দীর্ঘ সড়কের সার্ভিস লেনে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে। তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহার করতে।'

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়কে সংবর্ধনা শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর সরাসরি গুলশানের বাসভবনে চলে যাবেন।

কর্মসূচি অনুযায়ী তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন ভবনে যাবেন এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করবেন পঙ্গু হাসপাতালে। একই দিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারতও করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’