ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্লাস, দুর্ঘটনায় আহত সর্বমিত্র চাকমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনার ম্যাচ শেষে বহিরাগতদের উল্লাসের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনায় তার পা, হাঁটু ও মাথায় আঘাত লেগেছে। ভেঙে গেছে ব্যবহৃত চশমাও। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনার ম্যাচ শেষে স্যার এ এফ রহমান হলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বহিরাগতদের একটি দল হঠাৎ তার বাইকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। ঘটনার পর প্রক্টরিয়াল টিম কয়েকজনকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা কামরাঙ্গীরচর থেকে খেলা দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন। তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন; বিভিন্ন দোকানে কাজ করেন। তাদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে।

একই রাতে ক্যাম্পাসে আরও কয়েকটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ হারানোর পাশাপাশি মহসিন হলে এক নারীকে হেনস্তার অভিযোগও ওঠে। সংশ্লিষ্টদের দাবি, আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচের সময়ই এ ধরনের ঘটনা ঘটছে।

দুর্ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সর্বমিত্র চাকমা লিখেছেন, ‘আজ খেলা শেষে এফ. রহমান হলের সামনে দিয়ে বাইকে আসছিলাম। বহিরাগত কিছু ছেলে উল্লাস করতে করতে আমার বাইকের সামনে এসে পড়ে। গাড়ি থামাবে থামাবে এমন ভাব নিয়ে উল্লাস করছিল।’

তিনি আরও লেখেন, ‘আমি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হই। পায়ে ও হাঁটুতে কেটেছে, মাথায় আঘাত লেগেছে, চশমা ভেঙে গেছে। যে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমি সব সময় কনসার্ন থাকি, সেখানে আমি নিজেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার! ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, বড় ম্যাচগুলোকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডি ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, কয়েক লাখ মানুষের সমাগম হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়নি। বিভিন্ন নিরাপত্তা বাহিনী, বিএনসিসি কিংবা স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে জনসমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সে ধরনের উদ্যোগ দেখা যায়নি।

তিনি আরও বলেন, ফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার কথা জানানো হয়নি। ফাইনাল ম্যাচের রাতে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি বন্ধ রাখার দাবি জানান তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, ‘ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিম কয়েকজনকে আটক করেছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে