ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব লিমিটেডের উদ্যোগে উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফাউন্ডার্স কানেক্ট: ইতিহাস, ভিশন ও সদস্যপদ যাত্রা’ শীর্ষক এ আয়োজনে শতাধিক ব্যক্তি অংশ নেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ রেজা। তিনি বলেন, একটি শক্তিশালী ব্যবসায়িক কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই। তাঁর মতে, ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি সেকান্দার সায়েম, প্রতিষ্ঠাতা পরিচালক (অপারেশন) তাহসিন তামান্না, প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) লুতফর রহমান এবং পরিচালক ফরহাদুর রহমান হামিম ও আয়েশা সিদ্দিকা। তাঁরা সদস্য উন্নয়ন, ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটজিনো টেকনোলজিস ও বারনোই হোল্ডিংসের কর্ণধার হাফিজুর রহমান, ব্যারিস্টার সালেকুজ্জামান এবং বাংলা অ্যাফেয়ার্সের সম্পাদক রাজু হামিদ। তাঁরা উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ও সদস্যপদ সনদ প্রদান করা হয়। ক্যানভাস অ্যালায়েন্সের সহকারী পরিচালক অমিত ঘোষ, সিমেক গ্রুপের এজিএম এ. কে. এম. রতন এবং এন. এইচ. ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবু বাকার সিদ্দিক রাসেলসহ প্রতিষ্ঠাতা সদস্যদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ক্লাবের শুরু থেকে অবদান রাখা সদস্যদের স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। সরকারি নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠন উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি