‎ঢাকায় বিএনপি নেতা মাসুদুজ্জামান এর বিশাল শোডাউন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

‎ঢাকায় বিএনপি নেতা মাসুদুজ্জামান এর বিশাল শোডাউন


‎ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিএনপির বিজয় র‍্যালিতে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী  মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে মনির সরদারের নেতৃত্বে হাজা হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে।


‎বুধবার ( ৬ আগস্ট ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই বিজয় র‍্যালির আয়োজন করা হয়।


‎এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


‎এদিন নয়াপল্টনে বিএনপির বিজয় র‍্যালিকে সফল করতে দুপুর থেকেই দিকে অর্ধশতাধিক বাস যুগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হয়।


‎পরে দুপুর আড়াইটার দিকে শ্লোগানে শ্লোগানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল বিজয়  র‍্যালি নিয়ে নয়াপল্টনের মূল মিছিলে অংশগ্রহণ করেন। এসময়ে মহানগর বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো ঢাকার রাজপথ।


‎বিজয় র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রিপন, মো. ফারুক আহম্মেদ রিপন, মো. মনোয়ার হোসেন শোকন, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাখাওয়াত ইসলাম রানা, যুবদলের সাবেক নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, মো. সরকার আলম, ইছাল উদ্দিন মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড