ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট সেন্টার–ডিবি’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন রমনা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এখন ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বড় হুমকি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি ধারাবাহিকভাবে সক্ষমতা বাড়াচ্ছে এবং তারই অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সাইবার সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা।'

তিনি জানান, নতুন এই সেন্টারে থাকবে আধুনিক ল্যাব, দক্ষ তদন্ত টিম, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সাপোর্ট ইউনিট। জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন, বিশেষ করে অনলাইন হয়রানির শিকার নারী ও কিশোর–কিশোরীরা নিরাপদে অভিযোগ জানাতে পারবেন।

ডিএমপি কমিশনার বলেন, 'ডিজিটাল নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে।'

আয়োজনে নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ সাইবার সাপোর্ট সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ Cyber Support Centre–DB, DMP অথবা ই-মেইল cybersupportdbdmp@police.gov.bd–তে জানানো যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আরও বলেন, 'পুলিশের মনোবল ভাঙতে পারে—এমন মন্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগেও দ্বিধা করবে না।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ