এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে খালেদা জিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান বলেও জানান। রবিবার রাতে ৮১ বছর বয়সী খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করার পর মেডিকেল বোর্ডের বৈঠকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বলেন, কয়েক মাস ধরে তিনি ঘনঘন অসুস্থ হচ্ছিলেন, আর এবার একসঙ্গে একাধিক সমস্যা দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্ব থেকেই তার হৃদ্‌রোগজনিত জটিলতা ছিল, পেসমেকার রয়েছে এবং হার্টে রিং পরানো হয়েছিল। সঙ্গে রয়েছে মাইট্রোস্টেনোসিস নামের অবস্থাও। ফলে বুকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় একসঙ্গে হার্ট ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।

খালেদা জিয়া ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন জানিয়ে অধ্যাপক সিদ্দিকী বলেন, জরুরি পরীক্ষা করে প্রাথমিক রিপোর্ট পেয়ে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে তিনি কেবিনেই চিকিৎসাধীন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং অত্যন্ত উদ্বেগজনক কোনো অবস্থা তারা মনে করছেন না। তিনি জানান, লন্ডন থেকে তারেক রহমান ও জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরাও হাসপাতালে রয়েছেন এবং চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। ভর্তি হওয়ার পর তার সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে, যেখানে অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলামসহ লন্ডন ও যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন বিশেষজ্ঞ ভার্চ্যুয়ালি যুক্ত হন।

উল্লেখ্য, ৮১ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ বহু জটিল রোগে ভুগছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি