অর্থনীতি
বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার, বাড়ছে চাল–মুরগির দাম
টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেত, কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হঠাৎ করে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী
দেশে জ্বালানির দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিশ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টিআইএন বাধ্যতামূলকসহ কয়েকটি বাজেট প্রস্তাবে পরিবর্তনের পথে সরকার
সোমবার জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশোধিত প্রস্তাব সংসদে অনুমোদন পেলে তা কার্যকর হবে। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলেন, এতে করযোগ্য আয় না থাকা অনেক সাধারণ মানুষও আয়কর রিটার্ন দাখিলে বাধ্য হবেন, যা নতুন গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে মানুষ ব্যাংক হিসাব খুলতে নিরুৎসাহিত হয়। এ কারণে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।
দেশে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে দর কমেছে ৫ হাজার ৪৮১ টাকা
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
আহসান হাবিব এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম হন।
এক বছরে ৪১ শতাংশ বাড়ল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা
এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ প্রায় একচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। এর আগের বছর ২০২৪ সালে এই অঙ্ক ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে সুইস ফ্রাঁর ব্যবহার খুব সীমিত। বর্তমান বাজারদরে এক সুইস ফ্রাঁর বিপরীতে প্রায় ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়। প্রতি সুইস ফ্রাঁ ১৫২ টাকা ধরে হিসাব করলে ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।
দেশের বাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়িয়েছে সংগঠনটি।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমাল বিইআরসি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। মঙ্গলবার (৩০ জুন) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা দুই দফা দাম বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
ই-কমার্সে ধাক্কা, দারাজ বন্ধ করল ১৬ হাব
দেশের শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্যভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলা শহরে বন্ধ হওয়া হাবগুলোর জন্য কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। দারাজের বিক্রেতাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার চকবাজার-২, পল্টন ও সাভার হাব বন্ধ করা হয়েছে। এসব হাবের পরিবর্তে যথাক্রমে চকবাজার-১, মালিবাগ এবং সাভারের নতুন ঠিকানার হাব ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রামের নিউমার্কেট হাবের পরিবর্তে আগ্রাবাদ হাবকে বিকল্প হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে ৫ মিনিট
আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানো হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত লেনদেন চলবে। বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেন শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়।