এক সপ্তাহে আরও ২০টি ভূমিকম্পের আশঙ্কা, ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
দেশজুড়ে দু'দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী এক সপ্তাহে আরও প্রায় ২০টি ভূমিকম্প দেখা দিতে পারে। গঙ্গা–ব্রহ্মপুত্র অববাহিকার নিচে থাকা একটি গোপন মেগাথ্রাস্ট ফল্ট লক্ষ করা গিয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটাতে সক্ষম। এমনই তথ্য উঠে এসেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, 'গত দুই দিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল আসলে নরসিংদী অঞ্চলেই। এক সপ্তাহে আরও ২০ বার ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের মাত্রাও ধীরে ধীরে বাড়তে পারে। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এ কয়েক দিনের মধ্যে যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে।'

সম্প্রতি হিমালয়ের নিচে টেকটোনিক প্লেট সরে যাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশের একদিন পরই বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, ভারত, ইউরেশিয়া ও বার্মা, এই তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত জটিল অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল ইতোমধ্যে নরসিংদীর ঘোড়াশালে সৃষ্ট মাটির ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে। সাবেক অধ্যাপক আ স ম ওবায়দুল্লাহ জানান, পরীক্ষা–নিরীক্ষার পর ভূমিকম্পের ধরন ও গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘বাংলাদেশে অসংখ্য ফল্ট রয়েছে। পার্বত্য অঞ্চলে আর সমতল এলাকাতেও অসংখ্য ভূচ্যুতি রয়েছে। এগুলো তেমন মারাত্মক নয়। বাংলাদেশে সবচেয়ে মারাত্মক হচ্ছে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত দুই প্লেটের সংযোগস্থল। এ অঞ্চলে গত ৮০০ থেকে হাজার বছরের মধ্যে জমে থাকা শক্তিটা বের হয়নি। এ কারণে অঞ্চলটি খুবই ঝুঁকিপূর্ণ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে