এক ট্রিলিয়ন ডলারের দৌড়ে ইলন মাস্ক, সম্পদ ছুঁইছুঁই ৮০০ বিলিয়নে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ইলন মাস্কের আধিপত্য দিন দিন আরও দৃঢ় হচ্ছে। সম্পদ বৃদ্ধির যে গতি তিনি ধরে রেখেছেন তাতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাতে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

ফোর্বসের সর্বশেষ তথ্যানুযায়ী, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। এর মাধ্যমে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি।

সম্প্রতি, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এর ফলে কোম্পানিটির মূল্যায়ন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলারে। চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর সঙ্গে একীভূত হওয়ার সময় এক্সএআইয়ের মূল্যায়ন ছিল ১১৩ বিলিয়ন ডলার, অল্প সময়েই যা প্রায় দ্বিগুণের বেশি।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এক্সএআই হোল্ডিংসে মাস্কের মালিকানাধীন ৪৯ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য প্রায় ১২২ বিলিয়ন ডলার। নতুন বিনিয়োগের ফলে শুধু এই খাত থেকেই তার সম্পদ বেড়েছে প্রায় ৬২ বিলিয়ন ডলার।

এই বিনিয়োগ থেকে লাভবান হয়েছেন এক্সএআইয়ের অন্যান্য বড় বিনিয়োগকারীরাও। তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল, টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রিন্স আলওয়ালিদের কাছে এক্সএআইয়ে প্রায় ১.৬ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ৪ বিলিয়ন ডলার। এতে তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯.৪ বিলিয়ন ডলারে।

অন্যদিকে, জ্যাক ডরসি ও ল্যারি এলিসনের প্রত্যেকের কাছেই এক্সএআইয়ে আনুমানিক ০.৮ শতাংশ করে শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ২.১ বিলিয়ন ডলার। এর ফলে ডরসির মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার এবং এলিসনের সম্পদ বেড়ে হয়েছে প্রায় ২৪১ বিলিয়ন ডলার।

গত এক বছরে একের পর এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন ইলন মাস্ক। ২০২৫ সালের অক্টোবরে তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হন। এরপর ১৫ ডিসেম্বর তার সম্পদ বেড়ে দাঁড়ায় ৬০০ বিলিয়ন ডলারে। একই সময়ে তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মূল্যায়ন করা হয় প্রায় ৮০০ বিলিয়ন ডলার, যা মাত্র কয়েক মাস আগেও ছিল ৪০০ বিলিয়ন ডলার।

পরবর্তীতে ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের একটি রায়ের ফলে মাস্কের দীর্ঘদিনের ঝুলে থাকা বেতন–ভাতা সংক্রান্ত জট খুলে যায়। এর চার দিনের মধ্যেই ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে মাস্কের সঙ্গে অন্য ধনীদের ব্যবধান ক্রমেই বাড়ছে। ফোর্বসের হিসাবে, রোববার সকালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৭৯.৬ বিলিয়ন ডলার। অথচ দ্বিতীয় অবস্থানে থাকা গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজের সম্পদ মাত্র ২৭০ বিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস, সের্গেই ব্রিন ও ল্যারি এলিসন। তাদের সম্পদের পরিমাণ প্রায় ২৪৯.৮, ২৪৯.১ ও ২৪০.৬ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের এক্সএআই—এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য তাকে অন্য সব ধনকুবেরের তুলনায় অনেক এগিয়ে রেখেছে। একসময় জেফ বেজোসের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তা এখন রূপ নিয়েছে বিশাল ব্যবধানে। উদ্ভাবনী শক্তি ও আগ্রাসী বিনিয়োগ কৌশলের জোরে ইলন মাস্ক ধীরে ধীরে হয়ে উঠছেন প্রায় অপ্রতিরোধ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি