গালি দেওয়াকে ‘অশ্লীলতা’ বলা যায় না: ভারতের সুপ্রিম কোর্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শুধু গালাগাল, অশালীন বা অশ্রাব্য শব্দ ব্যবহার করলেই তা আইনের চোখে ‘অশ্লীলতা’ হিসেবে বিবেচিত হবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৪ ধারায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির করা আপিলের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিপুল এম পঞ্চোলির বেঞ্চ জানান, কোনো বক্তব্যে অশালীন শব্দ থাকলেই সেটি অশ্লীলতার অপরাধ হিসেবে গণ্য হবে না। এর জন্য প্রমাণ করতে হবে, ওই বক্তব্য কামোদ্দীপক ছিল এবং তা মানুষের মনকে কলুষিত বা বিকৃত করার প্রবণতা তৈরি করে।

আদালত বলেন, কোনো বক্তব্যকে অশ্লীল হিসেবে বিবেচনা করতে হলে তা লম্পট বা কামুক মানসিকতাকে উসকে দেয় কি না, সেটিও বিবেচনায় নিতে হবে।

রায়ে আরও বলা হয়, কোনো শব্দ গালাগালপূর্ণ, অরুচিকর বা অসৌজন্যমূলক হলেও তা সবসময় আইপিসির ২৯৪ (বি) ধারার আওতায় অশ্লীলতার অপরাধ হিসেবে বিবেচিত হবে না।

সুপ্রিম কোর্ট জানায়, এই ধারার অপরিহার্য শর্ত হলো—জনসমাগমস্থলে এমন আচরণ বা বক্তব্যের কারণে অন্যরা বিরক্ত হয়েছেন কি না। অভিযোগকারী বা অন্য কারও পক্ষ থেকে এমন কোনো দাবি না থাকায় এ মামলায় অশ্লীলতার অভিযোগ প্রমাণিত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে তামিলনাড়ুর একটি জমি বিরোধকে কেন্দ্র করে মামলাটি দায়ের হয়েছিল। জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির সঙ্গে তার ভগ্নিপতি ও পরে অভিযোগকারীর পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয়।

নিম্ন আদালত ওই ব্যক্তিকে অশ্লীলতা, গুরুতর আঘাত এবং অপরাধমূলক হুমকির অভিযোগে দোষী সাব্যস্ত করেছিলেন। পরে মাদ্রাজ হাইকোর্ট তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিলেও অন্য ধারার সাজা বহাল রাখে।

এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে আদালত অশ্লীলতার অভিযোগের আইনি মানদণ্ড ব্যাখ্যা করে এ পর্যবেক্ষণ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত