গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশর ণজামায়েত ও গণমিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় গণজামায়েত ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম।

তিনি বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরস্মরণীয় দিন। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদ উৎখাতে এ দিনটি এক ঐতিহাসিক মাইলফলক। রক্তে রঞ্জিত এই দিন আমাদের শপথ করায়—স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই এবং ৫ আগস্টের স্মৃতি জনতার ঐক্য, সংহতি ও রক্তের মাধ্যমে অর্জিত বিজয়ের প্রতীক। ক্ষমতার পালাবদল নয়—এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের সমাপ্তি।”

সমাবেশে ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “গণঅভ্যুত্থানে যারা যে অবস্থান থেকে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই, সেই আত্মত্যাগ যেন দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে কাজে লাগে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শাহ জাহান বেপারী, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মাদ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হুসাইনসহ থানা ও ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে