গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগের ১৫ নেতার পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ১৯:৫১:২৯
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।

তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ১৪ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি তাদের এই সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা। তারা সবাই পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান