হাদির নামে ইবির নির্মাণাধীন হলের নামকরণ চান ইবি ছাত্রদলের আহ্বায়ক

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন হলের নামকরণের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন হলের নামকরণের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর অনুষ্ঠিত শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করেছিল। প্রশাসন কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? এখন বলা হচ্ছে, তিনি নাকি পালিয়ে ভারতে চলে গেছেন। এসব তালবাহানা চলবে না। আপনাদের কারণেই আমরা আমাদের ভাই হাদিকে হারিয়েছি। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামে এক এমপি পদপ্রার্থীর ওপর হামলা হয়েছে, ওসমান হাদির ওপর হামলা হয়েছে। পতিত হাসিনা ভারতে বসে চক্রান্ত করে যাচ্ছে। একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে। ভারতীয় দাসরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রথম শহিদ হয়েছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের এমপি আলি রিয়াজ, দ্বিতীয়ত বুয়েটের আবরার ফাহাদ, এরপর আমাদের হাদি ভাই। আমরা শহিদ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের নামকরণ চাই। আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না। ক্যাম্পাসের ছোট ভাই সাজিদ হত্যার বিচার চাই। আমরা তাকে ভুলিনি। সাজিদ হত্যার বিচার এই প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’

এ সময় বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ