হাদির স্মরণে ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের দেশাত্মবোধক গান

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরীফ ওসমান বিন হাদির স্মরণে দেশাত্মবোধক গান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় সংগঠনটির প্রায় ১৫ সদস্য একত্রে গান ও কবিতা পরিবেশন করেন। এসময় তাদেরকে 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ', 'মুক্তির মন্দিরে সোপানতলে' গান, বিদ্রোহী কবিতাসহ সহ বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরীফ ওসমান বিন হাদির স্মরণে দেশাত্মবোধক গান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে।
 
এসময় সংগঠনটির প্রায় ১৫ সদস্য একত্রে গান ও কবিতা পরিবেশন করেন। এসময় তাদেরকে 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ', 'মুক্তির মন্দিরে সোপানতলে' গান, বিদ্রোহী কবিতাসহ সহ বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, 'আমাদের চব্বিশের এই জুলাইকে ধারণ করে এই দেশের অসংখ্য তরুণ বুঝেয়েছিল এই দেশ ও রাষ্ট্রকে তারা কতটা ভালোবাসে। এই জুলাইয়ের পেছনে যে মানুষগুলো কাজ করেছে, যে মানুষগুলো নির্বাক চিত্তে কাজ করেছে, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ আমার-আপনার, আমাদের শিল্পী, আমাদের ভাই শহিদ হাদি ভাই। শহিদ হাদি ভাই শুধু একজন রাজনীতিবীদ নন, তিনি একজন শিল্পী ও শিল্পের প্রতীক। তাঁর স্মরণেই আজকে আমাদের এই আয়োজন।'

তিনি আরও বলেন, 'আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার জন্যে, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্যে। আমাদের সার্বভৌমত্ব বারংবার দুর্বল এবং নরম চিত্তে আমাদের সামনে উপস্থিত হয়েছিল বিগত অনেকগুলো বছর। কিন্তু সার্বভৌমত্বের জন্য লড়াই করতে গিয়ে আমাদের যে ভাই, যে শিল্পী, যে শিল্প বারংবার কথা বলতে এসেছে তাদেরকে আমরা হারিয়েছি। তাদের জন্যে চব্বিশে আমাদেরকে রক্তবন্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং ভাইদেরকে আর হারাতে চাই না।'
 
সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ