হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তারেক রহমানের দেশে আসা নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এয়ারক্রাফটের টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশযাত্রায় একদিন দেরি হতে পারে।'

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, 'তিনি একজন দণ্ডিত ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ তাকে শাস্তি দিয়েছে। আমরা তাকে ফেরত চেয়েছি, তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া পাইনি। এ ধরনের বিষয়ে অগ্রগতি একদিনে হয় না। অপেক্ষা করছি, ভারত কী প্রতিক্রিয়া দেয় দেখি। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।'

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের আটক হওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, 'আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো রাষ্ট্র নয়। তবে সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা রোধে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য