বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, 'ওসমান হাদি ছিলেন স্বচ্ছ দেশপ্রেমিক, জুলাইযোদ্ধা, প্রকৃত আধিপত্যবাদ বিরোধী। আমরা সকলে হাদি ভাইয়ের স্বপ্ন লালন করবো ও তার স্বপ্ন বাস্তবায়নে একইসঙ্গে কাজ করবো।'
তিনি আরও বলেন, 'হাদি ভাই মারা গেছে। কিন্তু, আমারা হাদির রক্তের সাথে বেইমানি করতে পারবো না।'
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশীরুল কবীর সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দীনসহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।